back to top

[the_ad id="407"]

চট্টগ্রাম-১৫ আসন, তিন প্রার্থীর মনোনয়ন বৈধ

লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি : মিরদাদ হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে মোট ৩জন প্রার্থীর মধ্যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়ন প্রদানকারী বিভিন্ন রাজনৈতিক দলের বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীর, বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরীফুল আলম চৌধুরী।

উল্লেখ্য, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন পত্র অবৈধ প্রার্থীগণ আপিল দায়ের করতে পারবেন ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। এতে আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme