back to top

[the_ad id="407"]

লংগদুতে ডিজিএফআই সেজে জুয়া খেলায় মোবাইল ও অর্থ আদায়, আটক ভুয়া গোয়েন্দা

মোঃ রিয়াজ আহম্মদ লংগদু(রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদুতে জুয়াড়িদের কে আটকে নিজেদেরকে ডিজি এফ আই পরিচয় দিয়ে নগদ অর্থ মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক ৫হয় চার যুবক।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা তাদের পুলিশে দেওয়া হয়।

জানা যায়, এক পক্ষ জুয়া খেলার উদ্দেশ্যে সেগুনবাগান এলাকায় উপস্থিত হলে অপর পক্ষের ০৪ (চার) জন ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় প্রদান করে জুয়া খেলার সময় তাদের আটক করে। এ সময় তারা নগদ টাকা ও মোবাইল ফোন জোরপূর্বক হাতিয়ে নেয় এবং মারধর করে।

পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে লংগদু জোনে নিয়ে আসে এবং তাদের নিকট হতে প্রাথমিক জবানবন্দি নিয়ে তাদের পুলিশে দেয়।

অভিযুক্তরা হলেন,মোঃ ইকরাম হোসেন (২৭),পিতাঃ মৃত শাহাবুদ্দিন, মোঃ আরিফুল ইসলাম রাজু (২৪),পিতাঃ মোঃ খলিলুর রহমান,মোঃ ইয়াছিন (৩৪),পিতাঃ মৃত আবদুল সালাম, মোঃ শাহজাহান (৩৪),পিতাঃ মোঃ মেহের আলী।

লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দে জানান, আইনী পক্রিয়ায় তাদের আদালতে প্রেরণ করার কার্যক্রম চলমান রয়েছে। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme