back to top

[the_ad id="407"]

পানছড়িতে অসহায় শিক্ষার্থীর পাশে স্বেচ্ছাসেবক দল নেতা আমান উল্লাহ্

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা মধ্যনগর সিনিয়র আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী নূর হোসেন মাহিম’কে সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবক দলের পানছড়ি উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক আমান উল্লাহ্। আজ মঙ্গলবার (২০ জানুয়ারী) সকালের দিকে এই সহায়তা প্রদান করেন।

ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে মধ্যনগর এলাকার প্রয়াত নূর আলমের পুত্র নূর হোসেন মাহিমের শিক্ষাজীবন অব্যাহত রাখার উদ্যোগে মানবিক সহায়তার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার প্রতি ভালোবাসার প্রয়াস বলে মনে করছে সচেতন মহল।

জানা গেছে, মধ্যনগর সিনিয়র আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী নূর হোসেন মাহিম আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে অনিশ্চয়তায় আধাঁরে পড়েছিল। বিষয়টি অবগত হওয়ার পর পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আমান উল্লাহ্ ব্যক্তিগত উদ্যোগে তার পাশে দাঁড়ান এবং শিক্ষাসংক্রান্ত সহায়তা প্রদান করেন।

এ সময় আমান উল্লাহ্ বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই সু-শিক্ষাই ভবিষ্যৎ গড়ার মূল চাবিকাঠি। অসহায় ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব।

স্থানীয়রা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সহায়তা অসহায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নতুন আশার আলো জ্বালাবে এবং সমাজে ইতিবাচক ও মানবিক বার্তা ছড়িয়ে দেবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme