back to top

[the_ad id="407"]

মহালছড়িতে বিএনপিতে পাঁচ শতাধিক নেতাকর্মীর যোগদান

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

খাগড়াছড়ির মহালছড়িতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছি।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মহালছড়ি উপজেলা স্টেডিয়ামে যোগদান সম্পন্ন হয়।

আয়োজিত যোগদান অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে আসেন নবাগত এসব নেতাকর্মী।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক সঞ্চালিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট মালেক মিন্টু, অনিমেষ চাকমা (রিংকু), কোষাধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন দিপ্ত, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, বিএনপি জনগণের দল হিসেবে সব সময় মানুষের অধিকার ও গণতন্ত্রের পক্ষে কথা বলে আসছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আজ যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা এই গণতান্ত্রিক আন্দোলনে নতুন শক্তি হিসেবে যুক্ত হবেন এবং আগামীর রাজনীতিতে সাহসী ভূমিকা রাখবেন।

ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, পাহাড়ি জনপদের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ি অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া হবে। তিনি নবাগত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থাকার নির্দেশনা দেন।

আলোচনা সভা শেষে নবাগত নেতাকর্মীদের ফুল ও দলীয় প্রতীক ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme