ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদকে গ্রেফতার করেছে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে টাংগাইলের মধুপুর থেকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, হারুন অর রশিদকে দীর্ঘদিন থেকে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরে বর্তমান সরকার উপজেলা পরিষদ ভেঙ্গে দেয়।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, টাংগাইলের মধুপুর থেকে মো. হারুন অর রশিদকে বিষ্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে।
