back to top

[the_ad id="407"]

ফুলবাড়ীয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতের নির্বাচনী প্রচারণা শুরু

ফুলবাড়িয়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় ফুলবাড়ীয়া পৌর সদরের মির্জা গার্ডেনের দ্বিতীয় তলায় অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে প্রচারণা পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায্যতার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় তিনি প্রচার কার্যক্রম, গণমিছিল, জোটের রাজনৈতিক অবস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং গণমানুষের প্রত্যাশা পূরণে একটি ইতিবাচক ও কল্যাণমুখী রাজনৈতিক ধারা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে ১০ দলীয় জোটের পক্ষে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা ফজলুল হক শামীম। এছাড়াও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. আব্দুল মজিদ, খেলাফত মজলিসের নেতা রফিকুল ইসলাম, এনসিপির আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, খেলাফত আন্দোলনের আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক, শাহজাহান নূরীসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১০ দলীয় জোট জনগণের মৌলিক অধিকার রক্ষা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme