সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা জোরদার করতে চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া ও আগ্রাবাদ অ্যাক্সেস রোড এলাকায় অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
অভিযানকালে বিভিন্ন অপরাধে মোট ৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৩টি যানবাহন ডাম্পিংয়ে পাঠানো হয়।
ডাম্পিংয়ে পাঠানো যানবাহনগুলো হলো—
একটি বাস (ঢাকা মেট্রো-গ-১৩-৭৯০২),
একটি প্রাইভেট কার (চট্ট মেট্রো-ব-১১-০২৭৮)
এবং একটি হিউম্যান হলার (চট্ট মেট্রো-ফ-১১-৩০৯২)।
বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
