back to top

[the_ad id="407"]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাঁজাসহ গ্রেপ্তার ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে পিকআপে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ বাদশা মিয়া (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১ এর ডিএডি মো. আব্দুল্লা শেখ জানান, বুধবার (২০ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের রাফি পেট্রোল পাম্পের সামনে ঢাকাগামী একটি পিকআপে (ঢাকা মেট্রো ন ১৯-৫৮৮৫) তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশে ৩টি প্লাস্টিক বস্তায় ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।

এ ঘটনায় র‍্যাব-১১ এর ডিএডি বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃত বাদশা দীর্ঘ দিন ধরে মাদকের কারবার করে আসছিলেন। তাকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) উল্লেখিত মামলায় আদালতে পাঠানো হয়েছে।

বাদশা মিয়া সুদূর খাগড়াছড়ি জেলার মানিকছড়া থানার মানিকছড়ি হাজীপাড়া এলাকার মৃত রুহুল আমিন মিয়ার ছেলে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme