back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় ভুয়া ডিবিকে গণধোলাই পরে পুলিশে সোর্পদ

নিজস্ব প্রতিবেদক

ফুলবাড়ীয়ায় ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যক্তিকে তুলে নেয়ার সময় ৩ ভুয়া ডিবি পুলিশের সদস্যকে আটক করে জনতা। পরবর্তীতে তাদেরকে ফুলবাড়িয়া থানা পুলিশে সোপর্দ করা হয়ে। আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে নাম বললে আরোও ২ জনকে ময়মনসিংহ চরপড়া এলাকা থেকে রাতেই গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, শাহাদাৎ হোসেন, রাকিবুল হাসান রনি, সারোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, সরোয়ার আলম। গ্রেপ্তারকৃদের কাছ থেকে পাঁচটি ডিবি পুলিশের ভুয়া পরিচয় পত্র, দুটি হাতকড়া, একটি ওয়াকিটকি, ডিবি পুলিশের দুটি জ্যাকেট, দশটি ভুয়া গ্রেপ্তারী পরোয়ানার কাগজ, ৭ টি মোবাইল ফোন, একটি ডেক্সটপ,একটি মনিটর ও একটি প্রিন্টার জব্দ করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত পাঁচজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে জেলা ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০ নম্বর আমলী আদালতে প্রেরণ করেন।
রঘুনাথপুর গ্রামের এ এস এম আব্দুললাহ জানান, বুধবার রাতে হ্যান্ডকাফ ও ওয়াকিটকি নিয়ে ৪ জনের একটি দল রঘুনাথপুর গ্রামের দুজনকে আটক করে ভয় দেখিয়ে টাকা দাবি করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। এসময় একজন পালিয়ে যায়।
অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অঞ্চলে প্রতারণা করে আসছে। গ্রেপ্তারকৃত পাঁচজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme