back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় হামলা ও অপপ্রচারের বিরুদ্ধে জামায়াত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের সংবাদ সম্মেলন

হাবিব,ফুলবাড়িয়া

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোহাঃ কামরুল হাসান মিলনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ও তার দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে প্রতিবাদ জানাতে শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা জামায়াতের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় ফুলবাড়িয়া প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. ফজলুল হক শামীম, সেক্রেটারি আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, জাকির হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে এমপি প্রার্থী অধ্যক্ষ মোহাঃ কামরুল হাসান মিলন অভিযোগ করেন, শুক্রবার বালিয়ান ইউনিয়ন মোহাম্মদ নগরে অনাকাঙ্খিত ঘটনার সাথে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমার পরিবার ও দলের নাম জড়িয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নির্বাচনী মাঠে জামায়াতের জনপ্রিয়তা ও গণসমর্থন দেখে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ তিনি সাধারণ জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করার আহ্বান জানান।
একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা প্রতিনিয়ত এবং অব্যাহতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। উক্ত ঘটনার সাথে আমার পরিবার বা আমার দলের কোন সম্পৃক্ততা নেই। আমার পরিবার ও দলের নাম জড়িয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ব্যক্তিগত ও অবৈধ ব্যবসায়িক সম্পর্কের কারণে উক্ত ঘটনা সংগঠিত হয়েছে বলে আমরা জেনেছি। জামায়াত মনোনীত প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচার ও নির্বাচনী পরিবেশ নষ্ট করার পায়তারা করছে।
ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ ও মামলা আছে। তার জের হিসেবে বেশ কয়েকবার মামলা ও হামলার মত ঘটনা ঘটেছিল। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোড় দাবি জানাচ্ছি।
তিনি আরো অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা ধুরধুরিয়া বাজারে আমার কর্মীর উপর হামলা এবং ফুলবাড়ীয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া মিলন বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসের সামনে ঘোড়া প্রতীকের সমর্থকেরা মব সৃষ্টি করা, ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা, নির্বাচনী প্রচার গাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে প্রতিটি ঘটনা প্রশাসনকে অবহিত করেছি এবং সোস্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে কর্মীদেরকে শান্ত থাকতে বলেছি। জনগন এখন দাড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ। আমরা চাই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হউক। যারা নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায় তাদের পরিকল্পিত অপপ্রয়াস জনগন ১২ তারিখ ব্যলটের মাধ্যমে জবাব দিবে ইনশাআল্লাহ

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme