back to top

[the_ad id="407"]

ফুলবাড়ীয়ায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে নিষিদ্ধ সেচ্ছাসেবক লীগ নেতা আটক

ফুলবাড়িয়া প্রতিনিধি

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইফতিয়ার কবীর বাপ্পী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে তাঁকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ওসি সাইফুল্লাহ সাইফ। তার বাড়ি দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ থেকে ৭ জন নেতাকর্মী বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। তারা সংগঠিত হয়ে ফুলবাড়ীয়া উপজেলা সদরের শহীদ মিনারের ফুল দিতে আসে। পরে পুলিশ বাপ্পীকে গ্রেপ্তার করে।
নাম প্রকাশ অনিচ্ছুক একজন জানান, শ্রদ্ধা জানাতে আমরা শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম। পুলিশী বাধায় আমরা ফুল দিতে পারি নাই।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, আটককৃত প্রাথমিকভাবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে পরিচয় দিয়েছেন। কোনো বাদী না থাকায় শনিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme