back to top

[the_ad id="407"]

বারশত ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড কে একটি মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয়ে নির্বাচনী মাঠে লড়বেন আবু আল আসাদ

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য পদে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক ও তরুণ নেতৃত্ব আবু আল আসাদ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজের সমর্থকদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সমর্থকদের উদ্দেশ্য দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আবু আল আসাদ বলেন, “৬নং ওয়ার্ডকে মাদকমুক্ত করা, চাঁদাবাজি ও ইভটিজিং নির্মূল এবং দরিদ্র ও অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ এই ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ডে রূপান্তর করা সম্ভব।”
তিনি আরও বলেন, আগামীর প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্বে এগিয়ে আসা অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিগত কয়েক বছরে তাঁর ওয়ার্ডে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন কার্যক্রম হয়নি।
বিশেষ করে বোয়ালিয়া এলাকার সড়কগুলোর বেহাল দশার কথা তুলে ধরে তিনি বলেন, পশ্চিম বোয়ালিয়ায় হতদরিদ্র মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। বছরের পর বছর ধরে বিশুদ্ধ মিঠা পানির সংকটে ভুগছে বহু পরিবার। প্রয়োজন অনুযায়ী সরকারি ডিপ টিউবওয়েল না থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
এছাড়া রাস্তাঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে মাদকাসক্তদের আড্ডা বেড়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
আমজাদ আলী সড়কের করুণ অবস্থার কথা উল্লেখ করে আবু আল আসাদ জানান, নির্বাচিত হলে সবার আগে ওই সড়কের সংস্কার কাজ হাতে নেবেন। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পড়ালেখার সুবিধার্থে একটি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার স্বপ্নের কথাও জানান তিনি।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত ৬নং ওয়ার্ডে পরিবর্তনের আশায় নতুন মুখ হিসেবে আবু আল আসাদের ঘোষণায় ইতোমধ্যে ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme