back to top

[the_ad id="407"]

পটিয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

পটিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোঃ আবুল কালাম (৫৫) নামের একজন নিহত এবং মোঃ আব্দুল জব্বার প্রকাশ লিটা ও মর্জিনা বিনতে হ্যাপি নামের দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ আবুল কালাম (৫৫) পটিয়া উপজেলার খরনা ইউপির উত্তর খরনা (ফকিরপাড়া) নিবাসী কালা মিয়ার পুত্র। আহতরা হলেন একই এলাকার মৃত আহমদ ছফা এর পুত্র আব্দুল জব্বার প্রকাশ লিটা ও মোঃ আব্দুল জব্বারের স্ত্রী মর্জিনা বিনতে হ্যাপি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের কমলমুন্সির হাটের পূর্ব পাশে চট্টগ্রাম টু কক্সবাজারগামী কিং ট্রাভেলস বাস (নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৮৮৩৪) ও একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার একজন নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়। আহতদের পটিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ গাড়ি দুইটি তাদের হেফাজতে নেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme