মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের উদ্যোগে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নবযাত্রা উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) নগরের জিইসি মোড় এলাকার বনভোজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজ মঞ্জুরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম -১০ আসন থেকে নির্বাচিত এমপি সাইদ আল নোমান (এমপি) সভাপতির বক্তব্যতে তিনি বলেন সাংবাদিকতা একটি চর্চা ব্যাপার। যদি আপনারা এই বিষয়ে কোনো ইনস্টিটিউট করতে চান আমি সহযোগিতা করবো। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গড়ে উঠতে হবে। কোনো রাজনৈতিক ছত্রছায়া বা প্রভাব যেন সাংবাদিকতা করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরাফাত বিন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ হাসান, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ইবনে মাহমুদ ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান তৌহিদ বন্ধন, প্রশিক্ষণ সম্পাদক মোবারক হোসেন খান, অর্থ সম্পাদক ইন্তিয়ার ফাহিম, দপ্তর সম্পাদক মুহাম্মদ রিয়াদ, ক্রীড়া সম্পাদক এম আর মিলন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান এবং নারী বিষয়ক সম্পাদক নূর আফরিন।
এছাড়া নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানা সাত্তার, জিলান সুহাইবা (রুবি), সাখাওয়াত মোর্শেদ এবং পারভেজ রেজা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
