back to top

[the_ad id="407"]

ইফতার সামগ্রী ও সেমাই- চিনি বিতরণ করছে মানবিক সম্পা আহমেদ

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

চন্দ্রঘোনা কেপিএম মিল এলাকায় মানবিক সম্পা আহমেদ এর আয়োজনে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। মঙ্গলবার অসহায় ও দরিদ্র ১৫ টি পরিবারকে ইফতার সামগ্রী ও ঈদের সেমাই চিনি উপহার দেয়া হয়। মসজিদের ইমাম ও মোয়াজ্জেম যাদের বেতন সর্ব সাকুল্যে ৪হাজার টাকা তাঁদের মধ্যে এই উপহার বিতরণ করা হয়।
মানবিক সম্পা আহমেদ বলেন, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম এরা খুব কষ্টের জীবন যাপন করে। সমাজের বিত্তবানরা মসজিদের ইমাম ও মোয়াজ্জেমের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, সম্পা আহমেদ ২০০৯ সাল থেকে চন্দ্রঘোনা কেপিএম নিজ এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান
। এযাবৎ প্রতিবন্ধী,বয়স্ক,এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে সব সময় থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme