back to top

[the_ad id="407"]

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ

কাপ্তাই প্রতিনিধিঃ

চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ে নারী সমাবেশ হয়েছে। শুক্রবার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় তিনি বলেন,বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,দ্রব্যমূল্য নির্ধারিত মূল্য নির্ধারণ, স্বাস্থ্য সেবা, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ে কাজ শুরু করেছেন। সারা দেশে বৃক্ষরোপণ, বৈষম্যহীন সমাজ ও দেশ গঠন করার জন্য মায়েদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। তিনি এ সমস্ত উন্নয়নমূলক কাজে নারীদেরকে এগিয়ে আসতে আহ্বান জানান। এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পলাশ ঘোষ, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান।
.

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme