back to top

[the_ad id="407"]

লংগদুতে কৃষি রূপান্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

রিয়াজ আহম্মদ, লংগদু

রাঙ্গামাটির লংগদু উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিফ রহমানের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ,শীর্ষক এ আয়োজন কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা জাগিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. মাহবুবুর রশীদ, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর জাকারিয়া জন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অরুণ রায়, রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন।

এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শাহরিয়াজ বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা।ব

ক্তারা বলেন, টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে কৃষকদের আধুনিক জ্ঞান ও প্রশিক্ষণের বিকল্প নেই। তারা রাসায়নিক সার ও কীটনাশকবিহীন নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা তাদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে আরো উৎপাদনমুখী ও পরিবেশবান্ধব কৃষি চর্চার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme