রাঙামাটি কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়ার অবসরজনীত কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় বিদ্যালয় কমিটি ও শিক্ষক -কর্মচারীদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক তীর্থ জীৎ রায়। এসময় তিনি বলেন, বিদায়ী প্রধান শিক্ষক একজন আর্দশ শিক্ষক ছিলেন, আজকে তাঁর বিদায় অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার সর্বস্থরের পেশাজীবীদের উপস্থিতিতে এটা প্রমানিত হয়। তিনি শিক্ষার আলো ছড়িয়ে এই অঞ্চলকে আলোকিত করেছেন।
বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া তিনি বলেন, বিদায় বেলা আমি সকলের যে ভালোবাসা পেয়েছি, তা জীবনে কখনোও ভুলবো না। চলার পথে ও কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। স্বাগত বক্তব্য রাখেন বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য বিদ্যালয়ের অভিভাবক কমিটির সহ-সভাপতি পারুল আক্তার, বিদ্যালয় কমিটির সদস্য হারুনুর রশীদ, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃহানিফ, বিউবো সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী, কাপ্তাই প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, রূপসী কাপ্তাই সম্পাদক কাজী মোশাররফ হোসেন,হরিণ ছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তারসহ প্রমুখ। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমা, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, হরিনছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দে প্রমুখ।
পরে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ হতে বিদায়ী প্রধান শিক্ষক মো ইউসুফ মিয়াকে সম্মাননা স্মারক এবং উপহার প্রদান করা হয়।
[the_ad id="407"]
৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি কাপ্তাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
কাপ্তাই প্রতিনিধিঃ
