back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মামুনকে অজ্ঞাত পরিচয়ের কিছু দুর্বৃত্ত কুপিয়ে জখম করেছে। বৃহস্পতিবার রাত শাড়ে ১০টার দিকে ঐ এলাকার সিনেমা হল নামক স্থানে এই ঘটনা ঘটেছে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল (ওসি) জানান, এই ঘটনায় ইউপি সদস্য মামুন মাথা এবং হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাঁকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়ে জখম করেছে এই বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান।
১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ইউপি সদস্য মামুন কে কুপিয়ে জখম এর বিষয়টি স্বীকার করে বলেন, গুরুতর আহত ইউপি সদস্য মামুনকে প্রথমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হলে তাঁর আঘাত গুরুতর হওয়ার তাঁকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme