back to top

[the_ad id="407"]

লায়ন্স জেলার ভাইস গভর্ণর পদে প্রার্থী হলেন আমজাদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক  সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আসন্ন কনভেনশনে আগামী ২০২৬-২৭ বর্ষের জন্য দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর পদে প্রার্থী হয়েছেন লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের লায়ন্স ভবনে লায়ন আমজাদ হোসেন চৌধুরীর পক্ষে তার ক্লাব বন্ধনের নেতৃবৃন্দ মনোনয়ন দাখিল করেন। আগামী ১৪ এবং ১৫ মে অনুষ্ঠিতব্য বার্ষিক কনভেনশনে ডেলিগেটরা প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থীদের মধ্য থেকে নতুন নেতা নির্বাচিত করবেন।

নমিনেটিং কমিটির চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কবির উদ্দিন ভূঁইয়ার কাছে এ মনোনয়পত্র দাখিল করা হয়। এসময় বর্তমান জেলা গভর্ণর লায়ন মোহাম্মদ মোসলেহ উদ্দিন অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ এবং নমিনেটিং কমিটির সদস্য লায়ন মাহবুবুল হক খান, লায়ন ডা: দেবাশীষ দত্ত, লায়ন গোলাম মহিউদদ্দিন বাবুল, হেলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্ণরবৃন্দ এবং সিনিয়র লায়ন নেতৃবৃন্দসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, অতীতের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। জয় পরাজয় মেনে নিয়ে পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে বরণ করার যে রীতি লায়ন্সে তা অন্যান্যদের জন্য অনুকরণীয়। এবারও যারা মনোনয়ন দাখিল করেছন, সকলেই যোগ্য এবং মেধাবী নেতা। ভোটাররা তাদের সুচিন্তিত ভোটের মাধ্যমে আগামী বছরের জন্য যোগ্য নেতা নির্বাচিত করবেন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

লায়ন আমজাদ হোসেন চৌধুরীর জন্য ভোট, দোয়া ও সমর্থন প্রত্যাশা করে বন্ধন নেতৃবৃন্দ বলেন, জয়া পরাজয় আল্লাহর হাতে। তবে আমরা সকল লায়নবৃন্দের সুচিন্তিত রায় প্রত্যাশা করছি। আমরা জয়ী হলে কাংখিত সেবা নিশ্চিতে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাল্লাহ।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme