নওগাঁর মান্দায় ইলেকট্রনিক পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি (MEP) গ্রুপের উদ্যোগে বর্ণাঢ্য ‘সহযোগী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মান্দা উপজেলার কুসুম্বা সীমানা কফি হাউসে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়। রাজশাহী ডিভিশনের (টিএসএস) শহিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের রাজশাহী ডিভিশনের (ডি.এস.এস) মোঃ আব্দুস সোবহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার জাহিদ তন্ময় এবং উপজেলা পরিবেশক সুরুত আলী সরকার (ঝড়ু)সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা আধুনিক ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দিনব্যাপী আয়োজনে নওগাঁ জেলার মান্দা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে কোম্পানির পক্ষ থেকে ‘Top Seller’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিক্রেতাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সবশেষে একটি আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এমইপি গ্রুপের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্দীপনা প্রকাশ করেন।#
