ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ১০ টাকা নিয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে চাচী আয়েশা খাতুনকে (৪০) হত্যা করেছে ভাতিজা তৌহিদ হোসেন। নিহত আয়েশা খাতুন তারা মিয়ার স্ত্রী। তৌহিদ হোসেন তারা মিয়ার আপন ভাই লাল মিয়ার ছেলে। ঘটনার পর তৌহিদ পলাতক রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা পর বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ১০ টাকা নিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। একপর্যায়ে এটি বড়দের ঝগড়ায় রূপ নেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তোহিদ হাতে থাকা ধারালো অস্ত্র (ডেগার) দিয়ে চাচীকে এলোপাথারী আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, আমি ঘটনাস্থলেই আছি। পরে বিস্তারিত জানানো হবে।
[the_ad id="407"]
ফুলবাড়ীয়ায় ১০ টাকা নিয়ে ঝ*গ*ড়া ভাতিজার হাতে প্রা*ণ গেল চাচীর
নিজস্ব প্রতিবেদক
