back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে আউশ প্রণোদনা বিতরণ

হাবিব,ফুলবাড়িয়া

ফুলবাড়িয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে এক মৌসুমী উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। শনিবার (১৮) এপ্রিল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে নির্বাচিত কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির জন্য মোট ৫ হাজার কৃষক আবেদন করেন। সেখান থেকে লটারির মাধ্যমে ২ হাজার ৭০০ জন কৃষককে নির্বাচিত করা হয়। গত ১৬ এপ্রিল লটারি অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তারা নূর মোহাম্মদ জানান, আউশ মৌসুমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতেই এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme