back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় শিশুকে ধর্ষনের অভিযোগে মামলা, নিরাপত্তাহীনতায় পরিবার

হাবিব,ফুলবাড়িয়া

ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলীতে (ভাঙ্গমোড়লের বাড়ী) গ্রামে ৭ বছর বয়সী এক শিশুকে প্রতিবেশি কিশোর আরিফুল ইসলাম (১৫) এর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে। শিশুর বাবা এনামুল হক বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(১) ধারায় মামলা করেছেন। মামলার নম্বর-১৮ তারিখ ২৪-০৩-২০২৬ইং। ধর্ষিত শিশুর বাবা থানায় মামলা করে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এজাহার সূত্রে জানা যায়, শিশুটি আব্দুল খালেক প্রি-ক্যাডেট স্কুলের কেজি শ্রেণিতে লেখাপড়া করে। গত ২৪ মার্চ সোমবার দুপুর ২টার দিকে ওই শিক্ষার্থী বাড়ির পাশে খেলাধুলা করছিল। বিভিন্ন প্রলোভনে শিশুকে ঘরে ডেকে নেয় প্রতিবেশী সামছুল হকের ছেলে আরিফুল। এরপর সেখানে শিশুকে ধর্ষন করে ঐ কিশোর। শিশুটির চিৎকার শুনে তার মা এগিয়ে গেলে ধর্ষক কিশোর পালিয়ে যায়। পরে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
শিশুটির মা আকলিমা আক্তার বলেন, “আমার ছেলে বাড়ির পাশে খেলছিল। অভিযুক্ত তাকে ডেকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে নির্যাতন চালায়। চিৎকার শুনে আমি এগিয়ে গেলে সে পালিয়ে যায়।”
শিশুর বাবা এনামুল হক বলেন, মামলা করে বিপদে আছি। এখন তারা আমার বসতঘরে ঢিল ছুঁড়ে মারে। মামলা তুলে না নিলে আমাকে মেরে লাশ গুম করে ফেলবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme