back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় হাতীলেইট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ছাত্র নির্যাতন, ধামাচাপা দেওয়া চেষ্টা

ফুলবাড়িয়া প্রতিনিধি

২০১১ সালে হাইকোর্ট শিশুদের শারীরিক শাস্তি দেওয়ার বিষয়টি বেআইনি এবং অসাংবিধানিক ঘোষণা করে। আর হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে একটি পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তারপরও প্রায়ই ঘটছে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নে হাতীলেইট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তালুকদার কর্তৃক দশম শ্রেনীর মানবিক শাখার ছাত্র তঔসিফ মিয়া নির্যাতিত হয়েছে। স্কুলের সোলার বাল্প ভেঙে ফেলার কারনে তঔসিফকে বেদম প্রহার করে ঐ স্কুলের প্রধান শিক্ষক । গত ২২ এপ্রিল এ ঘটনার বিচার চেয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন নির্যাতিত শিক্ষার্থীর অভিভাবক মোঃ তারা মিয়া।

লিখিত অভিযোগে জানাযায়, গত ১৬ এপ্রিল ২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের কিছু উশৃঙ্খল শিক্ষার্থী স্কুলের একটি সোলার বাল্প ভেঙে ফেলে। বিদ্যালয়ে সিসিটিভি টিভি থাকার পরও ফুটেজ চেক না করে সন্দেহ করে ডেকে নিয়ে প্রধান শিক্ষক জিল্লুর রহমান সবার সামনে আমার ছেলেকে ভয়াবহ শারীরিক নির্যাতন চালায়। লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেদম মারধর করেন। এতে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের কাছে থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়। স্থানীয় ও শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, এধরনের শিক্ষকদের অমানবিক নির্যাতনের কারনে অন্য ছাত্র-ছাত্রীরাও স্কুল বিমুখ হয়ে পড়েছে ।
শিক্ষার্থীর পিতা তারা মিয়া জানান, উপজেলা শিক্ষা অফিসার তিনি প্রধান শিক্ষক জিল্লুর রহমান তালুকদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস্থ করেছেন।
হাতীলেইট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তালুকদার মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, আমরা মিমাংসা হয়ে গেছি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি এখনও তদন্তাধীন । শেষ হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme