কাপ্তাই বন বিভাগ মহাবিপন্ন প্রজাতির ১৬কেজি ওজনের বাঘাইর মাছ উদ্বার করেছে। পরে রাতে স্থানীয়দের উপস্থিততে কেরোসিন তেল দিয়ে মাটিতে গর্ত করে পুতে ফেলা হয়। সোমবার সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের লোকজন গোপন সুত্রের খবর পেয়ে জেটিঘাট হতে ৪ফুট দৈর্ঘ্য ১৬কেজি ওজনের একটি মহাবিপন্ন প্রজাতির বাঘাইর মাছ উদ্বার করে। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান এটি কর্ণফুলী নদী হতে কোন জেলে শিকার করে বিক্রি করার জন্য আনে। আমরা গোপন সুত্রে সংবাদ পেয়ে সন্ধ্যায় জেটিঘাট হতে মহাবিপন্ন প্রজাতির বাঘাইর মাছটি উদ্বার করে রেঞ্জে নিয়ে আসি। এটি বাংলাদেশে শিকার,পরিবহন এবং কেনাবেচা আইনত নিষিদ্ধ। এবং এটি লাল তালিকাভুক্ত বলে জানান। রাঙামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন (ডিএফও) নির্দেশ অনুযায়ী রাত সাড়ে নয়টায় উক্ত উদ্বার হওয়া মাছটি কেটে কেরোসিন তেল ঢেলে মাটিতে পুতে ফেলা হয়।এসময় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, ৪নম্বর কাপ্তাই ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানসহ বন বিভাগের স্টাফগন উপস্থিত ছিলেন।
