রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়, দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল হতে দুপুর পযন্ত দূর্গম পাহাড়ি ঈশ্বরচন্দ্র দেওয়ান পাড়ায় বসবাসকারী অসহায়, দরিদ্র গরীব জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এসময় সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা নেয়ার জন্য দূর্গম পাহাড়ি এলাকার দূর দূরান্ত হতে নারী,পুরুষ ও শিশুরা চিকিৎসা সেবা নিতে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পাইনে আসে। সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি এর তত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা দেয়া হয়। এসময় চিকিৎসা সেবা দেয় ১০আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারগন। ব্যাটালিয়নের পক্ষ থেকে জানান ভবিষ্যতে সুবিধা বঞ্চিত জনসাধারণের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানান।
