back to top

[the_ad id="407"]

‘‘মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে’’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘‘ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।’’

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইকের চালকদের দুটি সংগঠন এর সাথে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

রিকশাচালকরা বলেন, ‘‘পেটের দায়ে অটোরিকশা নিয়ে মূল সড়কে উঠতে হয়। কিছু এলাকায় গলিতে ঢুকতে দেয় না। এজন্য বাধ্য হয়ে মূল সড়কে উঠতে হয়।’’

বৈঠকে রিকশাচালকরা বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বলেন, ‘‘পেটের দায়ে অটোরিকশা নিয়ে মূল সড়কে উঠতে হয়। কিছু এলাকায় গলিতে ঢুকতে দেয় না। এজন্য বাধ্য হয়ে মূল সড়কে উঠতে হয়।’’

এসময় একজন রিকশাচালক অভিযোগ করেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় গতকাল রোববার ও এর আগে এক দিন মারধর করা হয়।

ডিএমপি কমিশনার তাকে বলেন, ‘‘আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।’’

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘‘রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা নেওয়া হবে। রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করুন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।’’

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme