back to top

[the_ad id="407"]

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‍্যালি

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ এবং নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গলবার সকাল ৯ টায় আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে একটি বর্ণাঢ়্য র‍্যালি করা হয়েছে। নার্সরা ঢাক ঢোল বাজিয়ে ব্যানার পেস্টুন হাতে নিয়ে বাঁশির সুরে মাতোয়ারা হয়ে হাসপাতাল চত্বর হতে র‍্যালি শুরু করে চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রদক্ষিণ করে আবারও হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। এসময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর নার্সিং বিভাগে কর্মরত নার্স , নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা র‍্যালিতে অংশ নেন।
এর আগে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং র‍্যাালির উদ্বোধন করে বলেন, শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল। এই হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট হতে শিক্ষা লাভ করে দেশের সব জায়গায় নার্সরা সেবা দিয়ে আসছেন। আজকের এই দিনে আমাদের এই অঙ্গীকার হউক আমরা সেবার মনোভাব নিয়ে কাজ করে যাবো।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme