back to top

[the_ad id="407"]

কাপ্তাই তথ্য অফিস কর্তৃক গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই তথ্য অফিস এর আয়োজনে বুধবার বেলা ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে কাপ্তাই গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরে ১ শত ৮০ দিনের কর্মপরিকল্পনা, গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক সম্পাদিত কার্যক্রকম অবহিতকরণ করা হয়। কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এসময় প্রেস ব্রিফিং গণমাধ্যম কর্মীদের সরকারের ইশতেহারের কার্যক্রম তুলে ধরে বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের ১ শত ৮০ দিনের কর্মপরিকল্পনা অনুযায়ী কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলায় উঠান বৈঠক, কমিউনিটি সভা, নারী সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন, সড়ক প্রচার, অনলাইন প্রচার, কৃষক সমাবেশ, ফ্যামিলি সমাবেশ করা হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার করা হয়েছে। প্রতিটি কার্যক্রমে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যহীন।
প্রেস ব্রিফিংএ প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী। এসময় তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পর ১ শত ৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহন করেছেন। ইতিমধ্যে বিগত ১৪ এপ্রিল হতে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। সরকার প্রতিটি সেক্টরকে আধুনিকায়ন করতে চাচ্ছে।
কৃষক কার্ড বিতরণসহ সরকারের নানা জনকল্যাণমুখী কার্যক্রম কাপ্তাই তথ্য অফিসের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা উদ্যানতত্ত্ববিদ কাজী জোবায়ের রাকিব সরকারের কৃষি ঋণ এবং কৃষক কার্ড বিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

Previous article
Next article
চট্টগ্রামে আওয়ামী লীগের ‘অপতৎপরতা’র প্রতিবাদে এনসিপির বিক্ষোভ চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক অপতৎপরতা ও পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শুক্রবার (১৫ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানিয়ে অংশ নেন যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তির নেতা-কর্মীরা। ​চট্টগ্রাম মহানগর এনসিপির নবনির্বাচিত আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে এবং সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ​সমাবেশে প্রধান বক্তা হিসেবে এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, > “জানাজার মতো একটি ধর্মীয় ও সংবেদনশীল অনুষ্ঠানকে কেন্দ্র করে যেভাবে অবৈধ মেয়র ডা. শাহাদাত হোসেনের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা ধৃষ্টতাপূর্ণ স্লোগান দেওয়ার সাহস পেয়েছে, তা চট্টগ্রামের সচেতন ছাত্র-জনতার মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।” ​তিনি আরও বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো খুনি, ফ্যাসিবাদী ও নিষিদ্ধ সংগঠনের রাজনীতি করার অধিকার নেই। চট্টগ্রামের মাটিতে আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক সুবিধা দেওয়া বা পুনর্বাসনের যেকোনো সুপ্ত চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।” ​সমাবেশে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চট্টগ্রামের মাটিতে আওয়ামী লীগের কোনো ধরনের গোপন বা প্রকাশ্য অপতৎপরতা বরদাশত করা হবে না। তারা যদি আবার কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে সচেতন ছাত্র-জনতা ও এনসিপির সর্বস্তরের নেতা-কর্মীরা রাজপথেই তার দাঁতভাঙা জবাব দেবে। ​সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন ও হুজ্জাতুল্লাহ বিন ফারুক, সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী, ডা. এ. আর. রহমান মাবরুর, আশরাফুল হক টিপু এবং যুবশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইফাদ ইব্রাহিম প্রমুখ। ​সমাবেশ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীদের স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme