ব্যস্ত সময় পার করছে কামারা। আর মাত্র ঈদের কয়েকদিন বাকি এরি মধ্যে রাঙামাটি কাপ্তাই উপজেলায় বিভিন্ন এলাকায় পবিত্র কোরবানকে সামনে রেখে কামারা দা,বটি,ছুড়ি ও চাপাতি বানাতে ব্যস্ত সময় পারকরছে। দোকানে গিয়ে দেখা যায় কামারদের ঠুংঠং আওয়াজ মেতে উঠেছে। লোহা দিয়ে তৈরি করছে কোরবানির পশু কাটার বিভিন্ন যন্ত্র। যার মধ্যে রয়েছে, কোরবানি পশু কাটার ছোট বড় ছুড়ি,দা,বটি এবং চাপাতা। কামার স্বপন জানান,এবার তেমন একটা অর্ডার নেই, ব্যবসায় ধবস, আগেরমত কেউ আর দা,বটি ও ছুড়ি বানানো জন্য তেমন একটা অর্ডার পাওয়া যায়না। আমরা দা,বটি ও ছুড়ি বানানোর পাশাপাশি বাসা থেকে আনা পুরাতন দা,বটি, ছুড়ি ও চাপাতি শান বা ধার দিয়ে থাকি। কিন্তু এবার তেমন একটা অর্ডার পাওয়া যাচ্ছে না।কামার স্বপন যানান, যারা কোরবানি পশু জবাই করবে তারা অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসে। কিন্তু অনেকে আবার অভিযোগ করে অনলাইনে অর্ডারী দা,বটি ও ছুড়ি এবং চাপাতা আনছে সেগুলোর মান তেমন একটা ভালো নয়। অনলাইনে অর্ডারী দা,বটি ও ছুড়ি কিছু দিন ব্যবহার করার পর আবার আমাদের নিকট আনছে শান দেয়ার জন্য। কামার আরিফ জানান,আমরা প্রতি বছর অপেক্ষা করি পবিত্র কোরবানি ঈদের জন্য। আর আমাদের সারা বছরের মধ্যে ব্যবসা চলে ১০/১৫দিন। একটা দা বা বটি শান দিতে ১২০,১৩০টাকা একটা ছুড়ি ৩০টাকা এবং চাপাতা ৫০/৭০টাকার মত।এখনো তেমন একটা অর্ডার নেই। তবে আর কয়েকদিনের মধ্যে হয়তো ব্যস্ততা বাড়বে বলে জানান। কামারা জানান,সরকারের পক্ষ হতে আমরা কিছু আর্থিক সহযোগিতা পেলে এই কামার শিল্পকে আমরা বাঁচিয়ে রাখতে পাড়ব।না হয় এই শিল্প অচিরেই ধবংস হয়ে যাবে বলে মন্তব্য করে।
