রাঙ্গামাটি কাপ্তাই নতুন বাজার ভ্রাম্যমাণ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ৬হাজার টাকা ও মাদক আইনে ১৫দিনের কারাদন্ডসহ ৫শ’টাকা জরিমানা করেছে আদালত। বুধবার বিকাল ২টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম নতুন বাজার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পরিবেশ আইনে পলিথিন ব্যাগ রাখায় দায়ে ২হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অন্য একটি প্রতিষ্ঠানকে ৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া চট্টগ্রাম রাঙ্গুনিয়া নিশ্চিন্তপুর গ্রামের নুর নবী(৩০)নামের যুবক মাদকদ্রব্য সেবনের দায়ে মাদকদ্রব্য আইনে ৫শ’টাকা জরিমানা আদায় এবং ১৫দিনের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
