back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে যৌথ অভিযানে ২৯ মামলার আসামিসহ ৩ আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জোরারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মে) ভোর রাতে জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম হলো দেশের বিভিন্ন থানার ২৯টি মামলার আসামি মোঃ নুর নবী প্রকাশ রাসেল (৩৬)। সে নোয়াখালীর হাতিয়া থানার পশ্চিম বড়দেইল গ্রামের মৃত গিয়াস উদ্দিন পাটোয়ারীর ছেলে। গ্রেফতারকৃত অপর দুইজন হলো কুমিল্লার লালমাই থানার কালাম (২৮) এবং লক্ষ্মীপুরের রায়পুর থানার সেলিম (২০)।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে অভিযান চালানো হয়। সেখানে ডাকাত দলটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় একটি বড় ধরনের ডাকাতি প্রতিরোধ করা সম্ভব হয়।

​অভিযানকালে ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি পিকআপ গাড়ি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme