back to top

[the_ad id="407"]

লংগদু উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

রিয়াজ আহম্মদ, লংগদু

শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে লংগদু উপজেলা বিএনপি।

শনিবার (৩০ মে) লংগদু উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু নাছির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য মোঃ শাহ আলম মুরাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রশীদ (মেম্বার), সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক এম. এ. হালিম, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ ফজলুল করিম, বগাচতর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গফফার (চেয়ারম্যান), লংগদু সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাছির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ তানজির, উপজেলা মৎস্যদলের সভাপতি মোঃ জহির, উপজেলা ওলামাদলের সভাপতি মোঃ সোহেল আহমেদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এম. এ. হালিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু নাছির বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শের এক অবিস্মরণীয় নাম। দেশের ক্রান্তিলগ্নে তিনি সাহসী নেতৃত্ব দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিলেন। তাঁর আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়ার আত্মত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দলীয় বিভেদ ভুলে সংগঠনকে আরও শক্তিশালী করার মাধ্যমে জনগণের অধিকার আদায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme