back to top

[the_ad id="407"]

দোকান হতে উদ্বার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই নতুন বাজার মুদি দোকান হতে উদ্বার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী বিকাশে দোকান হতে সাপটি উদ্ধার করে বন বিভাগ। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, দোকান ব্যবসায়ী তাঁর দোকানের ভিতর একটা আজগর সাপ দেখতে পেয়ে বন বিভাগকে সংবাদ দেয়।পরে বন বিভাগের লোকজন গিয়ে দোকান হতে উদ্বার করা অজগর সাপটি বিকালে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করে। উদ্বার হওয়া অজগর সাপটি দৈর্ঘ্য পাঁচ ফুট ওজন প্রায় চার কেজি।সাফটি অবমুক্ত করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ জামাল উদ্দিন তালুকদার সহকারী বন সংরক্ষক
মোঃ আবু কাওসার,
কাপ্তাই রেঞ্জ অফিসার, মামুনুর রহমান,
কর্ণফুলী রেঞ্জ অফিসার আবু নাঈম,
কাপ্তাই সদর বিট অফিসার, আব্দুল্লাহ আল নাঈম,
ব্যাং ছড়ি বিট অফিসার, জাহাঙ্গীর আলম মজুমদারসহ এসময় বনকর্মীরা উপস্থিত ছিলেন ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme