ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৭নং বাক্তা ইউনিয়ন কালনাজানী গ্রামে তাল পাড়তে গিয়ে মাহফুজ (৩৪) নামে এক যুবকের মৃত্যু ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) দুপুরে দিকে এ ঘটনা ঘটে। মাহফুজ কালনাজানি গ্রামের আঃ মান্নানের একমাত্র ছেলে ও ডাক্তার মকবুল হোসেনের নাতি।
পরিবার ও স্থানীয় জানান, কৃষি কাজ করতেন মাহফুজ । শুক্রবার দুপুরে বাড়ির পূর্বপাশে গোরস্থান সংলগ্ন তাল গাছ থেকে তালের আঁশরা (তালের শাঁস বা আঁশ) পারার জন্য গাছের সাথে বাঁশ বেঁধে তাল গাছে উঠতে থাকেন। প্রায় ৫০ ফুট উপরে উঠার পর বাঁশ ভেঙ্গে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ বাদ মাগরিব নিজ বাড়িতে মরহুমের জানাযা নামাজ শেষে সামাজিক গোরস্থানে লাশ দাফন করা হয়। তিনি বাবা, মা, স্ত্রী, ১ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখেগেছেন।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, এ ঘটনার বিষয়ে আমাকে কেউ অবগত করেন নি।
