back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের অ্য্যাডভোকেসী সভা

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা
খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে অ্য্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ” কিন্নরী ” তে এ সভা অনুষ্ঠিত হয়। কম্প্রিহেনসিভ হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হানুল ইসলাম। প্রধান অতিথি র, স্বাস্থ্য সেবা জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। দূর্গম অঞ্চলে স্বাস্থ্য সেবা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। সরকারি স্বাস্থ্য বিভাগের পাশাপাশি যে সমস্ত বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করছে তাদেরকে পাবলিক স্বাস্থ্য বিষয়ে প্রান্তিক জনগণের কাছে যেতে হবে। তবেই জনগণ স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হবেন না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুইহ্লা অং মারমা।
এর আগে একটি পাওয়ার পয়েন্ট প্রেজিন্টিসানের মাধ্যমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথপ্রোগ্রাম এর বিভিন্ন স্বাস্থ্য সেবা কার্যক্রম তুলে ধরা হয়।সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme