back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় মাদকের অভিযানে পুলিশের নিরবতা গাঁজার গাছ উদ্ধার করলো এলাকাবাসী

ফুলবাড়িয়া প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান না থাকায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১১নং রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর চালাপাড়া এলাকার গাঁজা বিক্রেতা আব্দুল বারেক ও সুজনের বাড়ির পাশের জঙ্গল থেকে ৩টি গাঁজা গাছের চারা উদ্ধার করেছে এলাকাবাসী। এ সময় এলাবাসীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তারা। শনিবার (১৩ জুন) বিকেলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে গাঁজা গাছ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় জানান, রঘুনাথপুর চালাপাড়া এলাকার কাশেম আলীর ছেলে আব্দুল বারেক ও সুজন সহোদর দুই ভাই দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার করে আসছে। প্রকাশ্যে গাঁজা গাছ রোপণ ও গাঁজা বিক্রি করা হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি করেন এলাকাবাসী। বিকেলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী অবস্থান থেকেই তারা বাড়ির পাশের জঙ্গল থাকা গাঁজা গাছের চারা তুলে ফেলেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে পুলিশ পৌছানোর আগেই এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে গাজা গাছ উদ্ধার করেছে। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme