back to top

[the_ad id="407"]

বাসায় মুরগী খেতে এসে আট ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্বার, বনে অবমুক্ত

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই প্রজেক্ট এলাকা বাসা হতে আট ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্বার করা হয়েছে। সোমবার সকাল ৯টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ এলাকার শাহ আলমের বাসা হতে অজগর সাপটি বন বিভাগ উদ্বার করে । দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি জানান, বিউবো এলাকার লোকজন আমাদের সাপের বিষয়টি জানালে আমরা দ্রুত ছুটে গিয়ে শাহ আলমের বাসা হতে অজগর সাপটি উদ্বার করি
। যার দৈর্ঘ্য ৮ফুট এবং ওজন প্রায় ১২কেজি বলে জানান। বাসার মালিক শাহ আলম জানান সাপটি তার বাসার দুটি মুরগী খেয়ে ফলেছে।সাপটিকে না মেরে বন বিভাগের লোকজনকে সংবাদ দেয়া হয়। পরে উদ্বার হওয়া অজগর সাপটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় কাপ্তাই ন্যাশনাল পার্ক কাপ্তাই হেলিপ্যাড পুলিশ লাইন গভীর জঙ্গলে বেলা ১২টায় অবমুক্ত করা হয়। এসময় দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার, সহকারী বন সংরক্ষ আবু কাওসার,ফ্রিংখ্রীং বিট কর্মকর্তা আবু নাঈম শহিদুল আলমসহ ইআরটি সদস্যগন উপস্থিত ছিলেন। সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার জানান, বনের মধ্যে খাদ্য না পাওয়ায় এরা লোকালয়ে খাদ্যের সন্ধানে এসে বাসা বাড়িতে ডুকে পড়ছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme