ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামে বজ্রপাতে এক কলেজ ছাত্রী তুলী রানী সেন ও কৃষক মারা গেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তুলী দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে। সে ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী।
নিহতের পরিবার জানায়, হালকা বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলেন তুলী রানী সেন । দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে কালাদহ এলাকার মিজানুর রহমান জানান, তার ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুল খালেক স্থানীয় বাজার হতে বাড়িতে আসার সময় হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম বলেন, ইভিনিং এর ডিউটিরতারা হয়ত বলতে পারবে। সামনে রোগি আছে ঘন্টাখানেক (রাত ৮.২৬মিনিট) পর আপনাকে জানাতে পারবো।
উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ বলেন, বজ্রপাতে এ ধরনের দূর্ঘটনার জন্য সরকারী যে সহযোগিতা আছে তা প্রদান করা হবে।
[the_ad id="407"]
ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২
হাবিব,ফুলবাড়িয়া
