back to top

[the_ad id="407"]

কাপ্তাই বিএফডিসি হ্রদে অভিযান চালিয়ে বিশ হাজার ফুট জালসহ নৌকা উদ্বার

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধ ভাবে মাছ শিকারের সরঞ্জামসহ বিশ হাজার ফুট জাল উদ্বার করেছে মৎস্য বিভাগ। সোমবার দুপুর ১২টা পযন্ত কাপ্তাই কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় কাপ্তাই বিএফডিসি ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে গাছকাটা ছড়া,হাজা ছড়ি, গবঘোনা,বাঘছড়ি হতে ৪টি মাছ ধরার সাধারণ নৌকা এবং দশ হাজার কারেন্ট জাল ও দশ হাজার সুতার জাল উদ্বার করে। কাপ্তাই বিএফডিসি উপ-ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন জানান রবিবার রাত হতে সোমবার দুপুর ১২টা পযন্ত হ্রদে অভিযান করে উপরোক্ত মাছ ধরার সরঞ্জাম উদ্বার করা হয়।এসময় কাউকে পাওয়া যায়নি বলে তিনি জানান। তিনি আরও জানান কাপ্তাই হ্রদে মাছের বংশবৃদ্ধি, জন্য প্রতি বছরের ন্যায় রাঙামাটি জেলা প্রশাসকের নিদর্শক্রমে সকল ধরনের মাছ শিকার,বিক্রয়,কেনা বেঁচার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ভাবে মাছ শিকার করে থাকে। উদ্বার হওয়া উপরোক্ত জাল ও নৌকা ৮জুলাই২৬কাপ্তাই মৎস্য কেন্দ্রে সরকারি নিয়ম অনুযায়ী নিলামে বিক্রির কথা জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme