back to top

[the_ad id="407"]

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ড বিএফআইডিসি শিল্প এলাকায় দোকান চুরির ঘটনা ঘটেছে। বুধবার(৮জুলাই২৬), ভোর রাতে মসজিদ কমিটির ভাড়ার্কৃত জয়নাল সওদাগরের দোকানে চুরি হয়। দোকান মালিক মোঃ জয়নাল সওদাগর প্রতিদিনের মত দোকানে বেচা -বিক্রি শেষে রাতে বাসায় চলে যায়। ভোর বেলা এলাকার লোকজন দোকানে এসে দেখে দোকানের দরজা খোলা, সিটকারি ভাঙা। পরে দোকান মালিককে সংবাদ দেয়া হয়।দোকান মালিক জয়নাল সওদাগর দোকানে এসে দেখে সিটকারি ভেঙে চোরেরা দোকানের ডুকে মূল্যবান জিনিসপত্র তৈল,দুধ পাউডার, সাবানসহ বিভিন্ন দামি জিনিসপত্র এবং ক্যাশে থাকা প্রায় তিন হাজার ভাংতি টাকা নিয়ে যায়। দোকান মালিক জানান,আমি কিছুদিন আগে একটি দূর্ঘটনায় পা ভেঙে চলাফেরা করতে পারছিনা। তাই চুরির বিষয়ে আইনী কোন ব্যবস্থায় আমার পক্ষে যাওয়া সম্ভব নয়।তিনি আরও জানান আল্লাহর নিকট বিচার দিলাম।একের পর এক দোকান,ঘর ও বাসা বাড়ি চুরির ঘটনা ঘটায় এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। কাপ্তাই ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মজিবুর রহমানকে এ বিষয়ে একাধিক বার মোবাইল করে বক্তব্য নিতে গেলে ফোন বন্ধ পাওয়া যায়। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল আকতার জানান, কেউ কোন অভিযোগ করেনি। আপনার নিকট সংবাদ পেলাম।এর আগেও তিনজন চোরকে আটক করে রাঙামাটি আদালতে সোপর্দ করেছি।জয়নাল সওদাগরের দোকানের বিষয়টা পুলিশ সদস্য পাঠিয়ে আমি আমি খোঁজ খবর নিবে বলে জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme