ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গ্রামীণ সড়ক ব্যবস্থার উন্নয়ন, সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পের আওতায় এডিবির অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জোবায়ের হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জিআইএস স্পেশালিস্ট, বেটস এর মোঃ আদনান হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী ইয়াসিন আলী, সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী প্রমুখ।
বক্তারা বলেন, গ্রামীণ সড়ক নেটওয়ার্ককে আরও কার্যকর ও টেকসই করতে সঠিক তথ্য সংগ্রহ, যাচাই এবং অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালার মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য আরও নির্ভুল হবে এবং ভবিষ্যতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় এলজিইডির কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন
