রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন(৪১বিজিবি) কর্তৃক দুটি আশ্রয় কেন্দ্রের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কাপ্তাই সদর বরইছড়ি প্রাথমিক বিদ্যালয় ও কর্ণফুলী স্টেডিয়ামে বর্ষায় আশ্রয় নেয়া ৭০জনকে ৪১বিজিবির পক্ষ হতে শুকনা খাবারসহ ত্রাণ সহয়তা বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ করে ৪১বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল কাওসার মেহেদী সিগন্যাল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক জহিরুল ইসলামসহ অফিসারবৃন্দ। অধিনায়ক লেঃকর্ণেল কাওসার মেহেদী সিগন্যাল এসময় আশ্রয় কেন্দ্রে আসা সকলের খোঁজ খবর নেন এবং তাঁদের সাথে কথা।
