back to top

[the_ad id="407"]

লংগদুতে পাহাড় ধসে বসতঘর ক্ষতিগ্রস্ত, আতঙ্কে পরিবার

রিয়াজ আহম্মদ, লংগদুঃ

রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের তিনব্রিজ বটতলা এলাকায় মো. জাকির হোসেনের বসতবাড়ির ওপর পাহাড়ের একটি অংশ আনুমানিক রাত ১ টায় ধসে পড়ে। ঘটনাটি হঠাৎ ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে গিয়ে ধসের সৃষ্টি হয়। এতে মো. জাকির হোসেনের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ওই এলাকায় পাহাড় ধসের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই ভবিষ্যতে প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme