back to top

[the_ad id="407"]

ফুলবাড়ীয়ায় পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার খোলা রাখায় তিন জনকে জরিমানা সেন্টারে তালা দিলেন ইউএনও

হাবিব,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার খোলা রাখার অভিযোগে তিন জনকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ। একই সঙ্গে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং কার্যক্রম বন্ধ রাখতে প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে সরকারি নির্দেশনা অমান্য করে গার্লস স্কুল রোডে অক্সফোর্ড কোচিং সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকারি নির্দেশনা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট আইনে নির্ধারিত সর্বোচ্চ ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয় কোচিং সেন্টারের তিন ব্যক্তিকে। পাশাপাশি পরীক্ষা চলাকালে যাতে পুনরায় কোচিং কার্যক্রম পরিচালনা করা না যায়, সে জন্য প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী এইচএসসি ও আলিম পরীক্ষা চলাকালে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার কথা। কিন্তু ফুলবাড়িয়া উপজেলার অক্সফোর্ড কোচিং সেন্টারটি নির্দেশনা অমান্য করে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ জানান, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।
এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme