back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা সরাসরি নদীতে ফেলায় ৬০ হাজার টাকা অর্থদন্ড

হাবিব,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির ফার্মের বিষ্ঠা সরাসরি নদীতে ফেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ আবুল বাশার ও হাজী মোঃ আবুল মুনসুরকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শেখ তাকী তাজওয়ার।
সোমবার (১৩ জুলাই) বিকেলে আছিম পাটুলি ইউনিয়নে তিতারচালা গ্রামে বানার নদীর উঁচা ভিটা পুলের পাশে ২টি মুরগির ফার্মের বিষ্ঠা সরাসরি বানার নদীতে ফেলায় নদীর পানি ও পরিবেশ দূষণের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ ( সংশোধিত ২০১০) অনুযায়ী দুইজনের প্রত্যেককে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।
সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার জানান, পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme