ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার পুরাতন গরুহাটা ৩ নম্বর ওয়ার্ডে আলোচিত মাদক কারবারি রঞ্জিত চৌহানকে অবশেষে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেলে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ মাদক নির্মূলে উপজেলার সকল নাগরিকের সহযোগিতা কামনা করে বলেন, আলোচিত মাদক সম্রাট রঞ্জিত চৌহানকে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে
