back to top

[the_ad id="407"]

নবজাতকের হার্টে ছিদ্র: বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা (বিকাশ: ০১৬৩২-১৬১৪৬৩)

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

জন্মের পর থেকেই মৃত্যুর সঙ্গে লড়ছে মাত্র এক সপ্তাহের এক নবজাতক। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির হৃদ্‌যন্ত্রে ছিদ্র এবং প্রধান রক্তনালিতে জটিল ত্রুটি রয়েছে। দ্রুত ঢাকার বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার করানো না গেলে শিশুটির জীবন বিপন্ন হতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা, যা দিনমজুর বাবার পক্ষে জোগাড় করা অসম্ভব।

​অসহায় এই শিশুটি রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুরগির টিলা এলাকার দিনমজুর আনোয়ার হোসেন ও লাকী আক্তার দম্পতির সন্তান। সিজারের মাধ্যমে জন্মের পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একে একে তাকে চট্টগ্রাম খ্রিস্টিয়ান হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে আগ্রাবাদের চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

​সেখানের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা বেগম জানান, শিশুটির হৃদ্‌যন্ত্রের জটিলতা দূর করতে দ্রুত ঢাকায় স্থানান্তর করা জরুরি। অস্ত্রোপচার ও আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে প্রায় ৪ লাখ টাকা প্রয়োজন।

​সন্তানের জীবন বাঁচাতে দেশ-বিদেশের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন অসহায় পিতা আনোয়ার হোসেন।

সাহায্য পাঠানোর মাধ্যম:

যোগাযোগ ও বিকাশ (পারসোনাল): ০১৬৩২-১৬১৪৬৩

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme