back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে আইনজীবীকে হত্যা: অভিযানে আটক ২৭

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সাবেক ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে অন্তত ২৭ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) গভীর রাত থেকে বুধবার (২৭ নভেম্বর)ভোর পর্যন্ত নগরীর কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

পুলিশ জানায়, চিন্ময় অনুসারীদের হামলায় মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলীফ নিহত হন। এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরনে মঙ্গলবার রাত থেকেই নগরীর বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা, মেথর পট্টি, আন্দরকিল্লা, হাজারী গলি ও আশেপাশে এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও যাছাই-বাছাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রইছ উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানে ২৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই চলছে।

বন্দরনগরীতে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরকসহ (ককটেল) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বুধবার সকাল থেকে নগরের নিউমার্কেট মোড় ও আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন ছাত্র-জনতা ও আইনজীবীরা।

এছাড়াও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। নিহত সাইফুল ইসলাম আলীফ সহকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে চট্টগ্রাম আদালতে দায়িত্বরত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme